
মুহাম্মাদ আবু মুসাঃ ৮মে বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস/২৫ পালন করা হয়েছে। “মানবতার পাশে, একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে যুব স্বেচ্ছাসেবকরা উৎসাহ ও উদ্দীপনার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এক বর্ণাঢ্য র্যালী শহরের সাতমাথাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কর। উক্ত দিবসকে কেন্দ্র করে যুব রেড ক্রিসেন্ট, বগুড়া আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান, সেরা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, সেরা শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) ক্যাটাগোরিতে সম্মাননা প্রদান করা হয়। শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।
তাঁর বক্তব্যে রেড ক্রিসেন্টের মানবিক কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন এবং দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবকদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া’র সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম। রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট এর ইউনিট লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলাম তপু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য মাহবুবুর রহমান ছোটন শামসুর নাহার স্বর্ণা,
সাবেক যুব প্রধান শরিফুর রাহমান, আরিফুর রাহমান, কেএএম মাছুদুর রহমান বাপ্পি, রাশেদা খাতুন রানীসহ জেলা শহরের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোঃ রায়হান খন্দকার (যুব ও স্বেচ্ছাসেবক প্রধান, যুব রেড ক্রিসেন্ট, বগুড়া ইউনিট)।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের ৮টি উপজেলা ইউনিটের প্রতিনিধিবৃন্দ। এইসব স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার, ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা, আশ্রয় ব্যবস্থাপনা ও মানসিক সহায়তা প্রদানসহ প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁদের নিঃস্বার্থ সেবায় সমাজে মানবতা, সহমর্মিতা ও ঐক্যের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
রোদ, বৃষ্টি, ঝড়, বন্যা ও নানা দুর্যোগের মুহূর্তে দেশব্যাপী যেসব স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের প্রতি জানানো হয় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট সকল স্বেচ্ছাসেবকদের এই অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এবং ভবিষ্যতেও তাঁদেরকে মানবিক সেবায় অনুপ্রাণিত করে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক 




















