০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ মার্চ) বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।বিএসটিআই অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের পরিমাপ ও সংরক্ষণ ব্যবস্থা যাচাই করা হয়। অভিযানকালে তিনমাথা রেলগেট সংলগ্ন বাইপাস সড়কে অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন সনদ প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠানটিকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অপরদিকে শহরের মেসার্স অতিথি ফিলিং স্টেশন পরিদর্শনকালে জ্বালানি তেলের মজুদ শেষ থাকায় বিক্রয়-বিতরণ বন্ধ পাওয়া যায়। এ সময় তাদের দেওয়া তথ্যের সঠিকতা যাচাই করতে স্টোরেজ ট্যাংকে জ্বালানি তেলের মজুদ পরিমাপ করা হয়। স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় তা দ্রুত নবায়নের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া মেসার্স নিরালা ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার (পরিদর্শক-মেট্রোলজি) এবং মো. শাহানূর হোসেন খান (ফিল্ড অফিসার-সিএম)।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত: ০৫:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬