
মুহাম্মাদ আবু মুসাঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এর ৫০ বর্ষপূর্তিতে (সুবর্ণজয়ন্তী) রবিবার বগুড়া জোনের আয়োজনে শহরের নামজগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা’র বগুড়া সদর-২ শাখা ব্যবস্থাপক রায়হান আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ নুর হোদা। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রশিকা’র বগুড়া সদর-২ শাখা’র সনাতন কুমার দাস, সালমা খাতুন, সামিমা আক্তার, দলীয় সদস্য হোসনে আরা বেগম, রনি আক্তার, ইয়াছমিন বেগম, মনিরা বেগম প্রমূখ। সভা শেষে অসহায় মানুষকে বস্ত্র (শাড়ী) প্রদান করা হয়। এ ছাড়া বগুড়া জোনের সকল শাখায় এ ধরনের কর্মসুচী পালন করা হচ্ছে বলে জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ নুর হোদা জানিয়েছেন।

প্রতিবেদক 




















