০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা,আতঙ্কে এলাকাবাসী 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হাবিবুর রহমান খোকন (৩৭)। তিনি বগুড়ার মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মালতিনগর এলাকার ইসকন মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে ২টি মোটরসাইকেল পাওয়া গিয়েছে, একটি হিরো কোম্পানির হাং যার নাম্বার হলো- বগুড়া-ল ১২-৭০১২ ও বাজাজ কোম্পানির পালসার এন এস যার নাম্বার- ঢাকা মেট্রো-ল ৪৩-৭৪৫৭।
এই ঘটনার পর এলাকায় ভীতিকর পরিস্থিতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, প্রাথমিকভাবে ধারণা তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্তে অভিযান চলছে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা,আতঙ্কে এলাকাবাসী 

প্রকাশিত: ০৭:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫