বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
-
প্রতিবেদক
-
প্রকাশিত:
০৪:৩২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
-
৪৮
বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ ফ্ল্যাট বিক্রি করার কথা বলে প্রতারণার অভিযোগে বগুড়ায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন কারাগারে গিয়েছে।সোমবার ওই মামলায় তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানীন্তে বিজ্ঞ বিচারক মেহেদী হাসান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি (লিপি)পলাতক রয়েছেন। আদালতে দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। তিনি (শহিদুল)বলেন, আদালতের নির্দেশে সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, হামিদুল আলম মিলন ও তাঁর স্ত্রী বগুড়া শহরে হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মামলার বাদী জাহিদুর রহমান তোফা তাঁদের কাছ থেকে ফ্ল্যাট ক্রয় করার পরেও তাঁকে ফ্ল্যাট বুঝে না দিয়ে প্রতারণা করেছেন। এ কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন। উল্লেখ্য, ২০২৩ সালে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)আসনে তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপি’র সংসদ নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন। পুলিশ সদর দপ্তরের তদন্তে তা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে চলতি সেপ্টেম্বর মাসে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
Related
Tags: