
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করলেও ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় ট্রাকটি আটক করা হয়। নিহতদের তিনজনের পকেটে থাকা ভোটার আইডির পরিচয়ে তার নাম শফিকুল ইসলাম রিংকন (২১) পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিন সাথালিয়া উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা, মুশফিকুর রহমান (৩০), পিতা শাহাজাহান আলী, গ্রামের নাম গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর এবং অপরজন আশরাফুজ্জামান (৩৫) বলে প্রাথমিক ভাবে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা মেট্রো-ল-৫০- ৪১৭৬ নম্বর ব্লু রংয়ের একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯ নম্বর একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি ৩জন ঘটনাস্থলেই নিহত হয়। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক 




















