
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের ১৮নং ওয়ার্ডের অর্ন্তগত ফুলবাড়ী দক্ষিনপাড়া টিলা বা মাটির মসজিদ এর নয়া কমিটির পরিচিত সভা শুক্রবার বাদ আছর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি আলহাজ¦ জাকির হোসেনের সভাপতিত্বে ও ইমাম হাফেজ মাওঃ আবু ইউসুফ এবং মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আবুল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন, মসজিদ কমিটির উপদেষ্ঠা আঃ রশিদ মাস্টার, শাহাদত হোসেন, শফিকুল ইসলাম, আজাহার আলী, কোরাইশ হোসেন, সহ-সভাপতি ও ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, মসজিদ কমিটির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক খোকন, সাংবাদক মুহাম্মাদ আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন প্রামানিক, কোষাধ্যক্ষ নাজিম হোসেন, কমিটির শাহীন, আব্দুল আলিম সমিন, রবিউল ইসলাম বাবুল, মাহবুবুর রহমান, পাপ্পু মন্ডল, বিপ্লব মন্ডল, আইয়ুব আলী, আইনুল হক, কাজল পাইকার, আব্দুল্লাহ, সেলিম সরদার, আতিকুর রহমান পায়েল প্রমুখ। তবে ভার্চুয়ালে যোগ দেন স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়। সভায় মসজিদ এর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। শেষে স্থানীয় মুসুল্লীরাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















