১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলার বিভিন্ন উপজেলার মধ্যেকার চলমান খেলার অংশ হিসেবে নন্দীগ্রাম ও সোনাতলা উপজেলা দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭শে আগস্ট) বিকেল ৪টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে নন্দীগ্রাম ও সোনাতলা উপজেলা দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন,বগুড়ার আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর শাহে আলম (এমপি)। সেসময়ে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সোনাতলা নন্দীগ্রাম এর খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের ৩৫ মিনিটে নন্দীগ্রাম উপজেলা দলের খেলোয়াড়রা সোনাতলার জালে বল জড়িয়ে ১-০ গোলের লিড নেয়। গোল পরিশোধে সোনাতলা একাধিকবার আক্রমণ করলেও প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন-আরা। এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।খেলায় ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম। তাঁর সাবলীল ও প্রাণবন্ত ধারাভাষ্য পুরো ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী দলের নাম নিশ্চিত ভাবে জানা সম্ভব হয়নি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)জুয়েল মিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই

প্রকাশিত: ০৫:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬