
◊বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়ায় বিলাস বহুল হোটেল মম ইন য়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান, জাসাস এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, জাসাস নেত্রী স্মরণী আক্তার, ব্যবসায়ী জিয়াউর রহমান জিপু, ব্যাংকার সোহেল রানা, সাংবাদিক রিয়াজ মাহমুদ প্রমুখ। এর পরে জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ বগুড়া- ৭ ও ৬ আসনে যথাক্রমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে বিভিন্ন পেশার মানুষের কাছে গিয়ে ধানের শীষ মার্কার ভোট প্রার্থনা করেন । এ ছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন জাসাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















