
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শরীয়তপুর সদর হাসপাতালের ডাঃ নাসির ইসলামের উপর হামলার প্রতিবাদে সোমবার মহানগরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ মনছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আলিমুর রেজা’র পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আব্দুর রহমান আপেল, সমাজ কল্যাণ সম্পাদক ফজলে রাব্বী, নির্বাহী সদস্য এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সংগঠনের অনেক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। বক্তাগণ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হাসপাতাল ও ক্লিনিক এবং স্বাস্থ্য সেবায় কর্মরতদের নিরাপত্তা দিতে হবে। এছাড়া সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

প্রতিবেদক 




















