০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

আদমদিঘী,, ( বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর জয়পুরহাট সদর এলাকার শিমুলিয়া গ্রামের আবদুল আলিমের ছেলে। ২জুন সোমবার সকাল সাড়ে ৯টায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানাগেছে, সোমবার ভোর থেকে নওগাঁ-নাটোর বাইপাস সড়কের উপজেলার সান্তাহার সাইলোর পশ্চিম পাশে মালশন গ্রামের জনৈক মিলাদুন্নাবীর মুরগীর খামার সংলগ্ন এলাকায় যুবক জাহাঙ্গীর আলমের মরদেহ পড়ে ছিলো। স্থানিয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর নওগাঁর পিবিআই টিম তার আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নাম ঠিকানা বের করেন। সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই বকুল হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন তা কেউ পরিষ্কারভাবে বলতে পারছেন না। মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫