১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় আবারো যুবক খুন দুইজন গুরুত্বর আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় আবারো জুনায়েদ হোসেন (১৯) নামের এক যুবক খুন হয়েছে। এ ছাড়া আরো দুইজন যুবক ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। ২১ অক্টোবর/২৩ শনিবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে শাজাহানপুর উপজেলার অন্তগত ও বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শাজাহানপুর উপজেলার সুজাবাদ পূর্বপাড়ার আব্দুল জোব্বারের ছেলে । রাত ৯টার দিকে একটি ইজি বাইকে চেপে জুনায়েদসহ তিন বন্ধু বেজোড়া এলাকায় যাচ্ছিল।

সেখানে মোটরসাইকেল আরোহীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মোটরসাইকেল আরোহীরা তাদের উপর হামলা করে। এ সময় তারা জুনায়েদসহ তার দুই বন্ধুকে এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে চলে যায়। এরপর স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় । কিন্তু ভর্তির পরপরই রাত আনুমানিক পৌনে ১০টার দিকে জুনায়েদ হোসেনের মৃত্যু ঘটে। অপর দিকে গুরুত্বর আহতরা শাজাহানপুরের সুজাবাদ বালাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে মিল্লাত হোসেন (২২) ও নন্দ গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে জাকিরুল ইসলাম (২৮)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় আবারো যুবক খুন দুইজন গুরুত্বর আহত

প্রকাশিত: ১২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩