
মুহাম্মাদ আবু মুসাঃ রবিবার ১৪ জুন/২৬ বগুড়ায় আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কলেজের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কলেজের সভাপতি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দু ও শিক্ষার্থীগণ। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও প্রাচীর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শিক্ষার্থী, শিক্ষক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















