০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় অসহায়দের কম্বল ও খাদ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করলো রনি চৌধুরী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া রাইফেল ক্লাবের আজীবন সদস্য, রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা কমিটির প্রচার সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী শাকিল আহমেদ চৌধুরী রনি অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও এতিমদের মাঝে খাদ্য দিয়েছেন। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে স্বশরীরে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি। এ ছাড়া এতিমদের মাঝে খাদ্যও দিয়েছেন তিনি (রনি চৌধুরী)। এই মহৎ কাজের মাধ্যমে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু প্রমূখ। বিশিষ্ঠ ব্যবসায়ী শাকিল আহমেদ চৌধুরী রনি তরুণ সমাজসেবক হিসেবে মানুষের জন্য নানা মূখী কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি বৃক্ষ রোপন ও বিতরণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালিন নানাভাবে সহযোগিতা করা ছাড়াও সমাজের আরো নানামূখী কাজে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ সম্মাননাও পেয়েছেন। তিনি শহরের কাটনারপাড়া এলাকার এবং সোস্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ঠ শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরীর ছোট ছেলে। তার এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে সচেতন মহল জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

বগুড়ায় অসহায়দের কম্বল ও খাদ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করলো রনি চৌধুরী

প্রকাশিত: ১২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪