০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফলাফল প্রত্যাখ্যান করে এমপি প্রার্থী পিন্টু’র গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া- ৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাতীয় পাটি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ৮ জানুয়ারি সোমবার তিনি গাবতলী প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭জানুয়ারি/২৪ রবিবার দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে চলছিল। কিন্তু ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রে একের পর এক ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় সরকার দলীয়রা কেন্দ্র কেন্দ্র দখল করে এবং প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ব্যালট পেপার নিয়ে নৌকা মার্কায সিল মেরে ব্যালট বাক্সে ভর্তি করার মাধ্যমে আমার নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেয়। এ বিষয়ে সহকারী রিটানিং অফিসারকে জানালে কোন কাজ না হওয়ায় পরবর্তীতে রিটানিং অফিসারকে লিখিতভাবে অভিযোগ দায়ের করি। উক্ত প্রহসন ও কারচুপি মূলক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও বাতিল দাবী করেছেন গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু। সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন, জাতীয় পার্টি নেতা মজিবর রহমান পটু, মনির উদ্দিন, রফিকুল ইসলাম, ফজলে রাব্বী তনু, গোল্লা মিয়া প্রমুখ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

ফলাফল প্রত্যাখ্যান করে এমপি প্রার্থী পিন্টু’র গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

প্রকাশিত: ০১:৫০:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪