
বগুড়া প্রতিনিধিঃ ৪ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ব্যয়ে ওয়াশ বøক নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া খায়ের ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং বগুড়া জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রাসেল আলম, মেকানিক আশিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হুমায়ন কবীর, ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মুন্নুজান বেগম, তানভীন আকতার, উম্মে ওবাইদা, বাসুন্তি রবিদাস, তিতাস মিয়া, ব্যবসায়ী ও যুবদল নেতা শাহ সুলতান, কাজের দায়িত্বে সবুজ মিয়া প্রমুখ।

প্রতিবেদক 




















