০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা বগুড়ার ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ প্রায় ২০ বছর পর নতুন রূপে ফিরছে বগুড়া শহরের ঐতিহাসিক শাকপালা পার্ক। শহরের শাকপালা মোড়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী বিনোদনকেন্দ্রটির আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৮ই আগস্ট ২০২৬) বিকেল ৫টায় শাকপালা পার্কের আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের বিশেষ পরিচিতি রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পার্কটি গড়ে তোলা হয়।
তবে দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে পার্কটি অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় সেখানে মাদকসেবীদের আড্ডাসহ নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।
এবার পার্কটির আধুনিকায়ন ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়ায় নতুন করে আশার আলো দেখছেন বগুড়াবাসী। সংশ্লিষ্টরা আশা করছেন, উন্নয়নকাজ শেষ হলে শাকপালা পার্কটি আবারও শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং আধুনিকায়ন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য,সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে দেশের নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি বগুড়ার ঐতিহাসিক শাকপালা পার্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

প্রধানমন্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা বগুড়ার ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ 

প্রকাশিত: ০১:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬