
আল আমিন মন্ডলঃ স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষে সোমবার বগুড়ার গাবতলী পৌর স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাবতলী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ পবন সরকার। পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুর রহমান লেমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য কমিশনার মোস্তাফিজার রহমান মোস্তা, মোক্তাদির রহমান, সিজান আহম্মেদ, সারোয়ার হোসেন, রিফাত আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রকি আহম্মেদ, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, বিপ্লব সরকার, সদস্য মোঃ মিঠু, ইউনুছ আলী, আতিকুল ইসলাম আতিক, মেহেদী হাসান, স্বপন কুমার, সাহাদত হোসেন, ইসমাইল হোসেন, সোহেল সরকার, ইয়াছিন ইসলাম, রবিউল ইসলাম, সাব্বির হোসেন, আনোয়ার হোসেন রানা, গোলাম মোস্তফা, রাব্বী হাসান সহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ।

প্রতিবেদক 




















