
প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া সদর উপজেলার অন্তর্গত নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া চাঁদপুরস্থ নূরানী এইচ কিউ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মোঃ রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর ও নিশিন্দারা ইউনিয়নের বিট অফিসার শামিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাতেও পিছিয়ে নেই। তারা স্কুলের ছাত্রছাত্রীদের মতই আরবী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি অংক সাধারণ জ্ঞানে যথেষ্ট জ্ঞানী হচ্ছে। এসব কোমলমতি শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। এদের মধ্য থেকে কেউ হবে হাফেজ, জজ, ব্যারিস্টার, পুলিশ ইত্যাদি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাফায়াত জামিন সজল, সাংগঠনিক সম্পাদক রসূল খন্দকার।

প্রতিবেদক 




















