
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব কে ডিবি পুলিশ ঢাকা থেকে গত শুক্রবার রাতে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, বগুড়া জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সে গত ৫ আগষ্ট ফ্যাসিট সরকারের পতনের পর পুলিশী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। সে বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, তার বিরুদ্ধে সদর থানায় হত্যা সহ বেশ কয়েকটি মামলার রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

প্রতিবেদক 




















