০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

“না ফেরার দেশে” চলে গেলেন দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ভানু মাস্টার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের কইল গ্রামের বাসিন্দা এবং বর্তমানে দুপচাঁচিয়া পৌর এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ভানু দাস মহন্ত (৮০) আর নেই। শনিবার (৮ই আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ছেলের বউ, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।শ্রী ভানু দাস মহন্ত আলতাব নগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তালোড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুপচাঁচিয়া নিউ মার্কেটের আকবরিয়া বেকারির স্বত্বাধিকারী ছিলেন।রোববার (৯ই আগস্ট) দুপুর ১২টায় দুপচাঁচিয়া কালীবাড়ি মহাশ্মশানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, আলতাব নগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাংসহ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।
শোকবার্তায় তারা প্রয়াত ভানু দাস মহন্তের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

“না ফেরার দেশে” চলে গেলেন দুপচাঁচিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ভানু মাস্টার 

প্রকাশিত: ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬