০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্র লীগের সাধারণ সম্পাদক তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  শুক্রবার রাতে তাকে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানায় মামলা সূত্রে গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ, বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসের দরজা জানালা, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র,শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়ে ফেলা সংক্রান্ত নাশকতা মামলায় তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহাবিন আলম তোহাকে ২৬ এপ্রিল শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

নাশকতা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার   

প্রকাশিত: ১২:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫