
প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদসহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর নেতৃবৃন্দ। ৬জুলাই রবিবার প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নব-নির্বাচিত বিভিন্ন পদের নেতৃবৃন্দ ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর উপদেষ্টা কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, জিয়াউর রহমান জেপু, হারুন অর রশিদ বিপ্লব, রবিউল ইসলাম এনামুল, রাশেদুল ইসলাম রাশেদসহ আরো অনেকে।

প্রতিবেদক 




















