০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ ১৫জুন সোমবার বগুড়া জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে নতুন কুঁড়ি স্পোর্টস/২৬ এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা পরিষদের প্রধান নির্বাহী (অঃ দঃ) মৌসুমী হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন। শহীদ চন্দু স্টেডিয়াম ভেনু ম্যানেজার জামিলুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ আমিনুল হক দেওয়ান সজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরু, রাজু হোসেন পাইকাড়, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর পরিমল কুমার দাস, বিএনপি নেতা খাদেমুল ইসলাম খাদেম,

জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেষ বর্দ্ধন, অফিস সহকারী আব্দুল অজিদ প্রমুখ । শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি একে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, আমাদের এই খেলোয়াড়রা আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হতে হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রধান তারেক রহমান খেলোয়ারদের নানাভাবে উৎসাহিত করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করছেন। পরিশেষে লেখাপড়ার পাশাপাশি আগামীতে আরো ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার আহ্বান জানান তিনি।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ 

প্রকাশিত: ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬