
মুহাম্মাদ আবু মুসাঃ দৈনিক করতোয়া পত্রিকা ৪৮তম বর্ষে পর্দাপণে ১৪ আগস্ট/২৩ সোমবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান। দৈনিক করতোয়ার প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, থানার ওসি সনাতন চন্দ্র সরকার, পিআইও রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন সৈয়দ আহম্মদ কলেজের সহকারী অধ্যাপক ছালজুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, মজিবুর রহমান আলতাব, শাহীদুল কবীর টনি, আওয়ামী লীগ নেত্রী পাপিয়া বেগম, জাহানারা বেগম, এসপিএস গাবতলী এর নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান রানা, বর্তমান সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল করিম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, সদস্য নজরুল ইসলাম, নাছেরে মাহমুদ মানিক, সামিউল ইসলাম শামীম, আরিফুর রহমান বয়েল, তোহাব রহমান, বিপ্লব রহমান, রিয়াজ মাহমুদ প্রমুখ।

প্রতিবেদক 




















