০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১১ জুলাই দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের-এর সভাপতিত্বে এবং উপ-পরিচালক জিয়াউল হক খান লিটন-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়া শাখার সভাপতি সহযোগী অধ্যাপক ডা. লিয়াকত আলী।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ প্রমুখ।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের শেয়ারহোল্ডার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার বলেন, মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ হাসপাতালে গেলে সুস্থতার প্রকৃত মূল্য ও চিকিৎসাসেবার গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তাই সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এই হাসপাতাল মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, পশ্চিম বগুড়ার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা ও সেবা প্রদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ভবনের উদ্বোধন

প্রকাশিত: ০৭:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬