০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে ৪শ, পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে বিশেষ কৌশলে হাঁটুর পেছনে লুকিয়ে ইয়াবা পাচারের সময় সরিফা বিবি (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। এ সময় তার কাছ থেকে ৪শ, পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি অ্যাংলেট উদ্ধার করা হয়। শনিবার (১ আগস্ট) বিকেল দুপচাঁচিয়া উপজেলার জিয়নগর এলাকায় আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কে জিয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আক্কেলপুর থেকে বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
বাসটির সামনের পাশের সিটে টিকিটবিহীন অবস্থায় বসে থাকা যাত্রী সরিফা বিবির দেহ তল্লাশি করে তার ডান হাঁটুর পেছনে একটি অ্যাংলেটের নিচে বিশেষ কৌশলে লুকানো দুইটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটিতে ২০০ পিস করে মোট ৪শ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে ডিএনসি।
এ ছাড়া তার কাছ থেকে একটি টার্কিস ব্লু রঙের অ্যাংলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বলে সন্দেহে একটি সিমসহ সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার সরিফা বিবি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও তিনি আকরাম হোসেনের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসে ৪শ, পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬