
সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দই, মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অভিযানের সময় দইয়ের সরাতে মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকায় দই ও মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৪ আগস্ট সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। এই অভিযানে সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানদারদের খাদ্যপণ্যে প্রয়োজনীয় তারিখ ও অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ করার নির্দেশনা দেন। একই সঙ্গে দোকানের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়। জনস্বার্থে ও খাদ্যদ্রব্যের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

প্রতিবেদক 




















