০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামিসহ ১৬জন গ্রেপ্তার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার এক আসামি সহ মোট ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩রা আগস্ট) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিস্ফোরক মামলার আসামি এবং চামরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক কোলগ্রাম গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ফরিদ উদ্দিন (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ডাকাহার মাসিন্দা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (২৮)কে আটক করা হয়।
একই অভিযানে পশ্চিম সুখানগাড়ী এলাকা থেকে নাসির উদ্দিন শাহের ছেলে ফিরোজ আহমেদ (২৮), মৃত ইসমাইল হোসেনের ছেলে মিল্টন (৩২) এবং লিটন (৩০)কে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।অপরদিকে গোবিন্দপুর ইউনিয়নের পাঁচখুপি এলাকা থেকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল আলীমের ছেলে মহান আকন্দ (৩০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ভাটাহার গ্রামের মৃত কফিল মেধার ছেলে বুলু প্রামাণিক, সঞ্জয়পুর মহল্লার কছির উদ্দিনের ছেলে চানু মিয়া,ধাপহাট এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে কাদের মিয়া,ধোকরকলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মিলন প্রামাণিক, মণ্ডপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে।মাজাহারুল,সরদারপাড়া মহল্লার জয়লালের ছেলে মিন্টু,হাজিগাড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আমিনুর,তালুচ পশ্চিমপাড়া এলাকার বিনছের আলীর ছেলে নাজিম উদ্দিন হিরু,তালুচ ফকিরপাড়া এলাকার মৃত আফতাবের ছেলে আরিফুল ইসলাম এবং জয়পুরপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার (৪ঠা আগস্ট) বিকেলে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামিসহ ১৬জন গ্রেপ্তার 

প্রকাশিত: ০৫:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬