০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় নানা আয়োজনে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে কলকারখানা, কুটির শিল্প, গ্যারেজ, স্বর্ণের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বকর্মা মহাবিশ্বের নকশাকার, স্থপতি এবং দেবতাদের ভাস্কর ও দেবশিল্পী। কর্মক্ষেত্রে দক্ষতা, সফলতা ও সমৃদ্ধি কামনায় কারিগর, প্রকৌশলী, শ্রমিক ও ব্যবসায়ীরা প্রতিবছর বিশেষ আয়োজনে বিশ্বকর্মার আরাধনা করেন।
শাস্ত্রীয় বিধি মেনে পূজার্চনার পাশাপাশি দেবতার চরণে পুষ্পাঞ্জলি, ধূপ-দীপ প্রজ্বালন ও আরতি করা হয়। বিশ্বকর্মা পূজার অন্যতম বৈশিষ্ট্য হলো, এদিন কারখানার যন্ত্রপাতি, লোহা-লক্কর, যানবাহন ও বিভিন্ন কারিগরি সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে পূজা করা হয়। উপার্জনের প্রধান হাতিয়ার হিসেবে এসব যন্ত্রপাতির প্রতি শ্রদ্ধা জানান তারা।
পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনেকেই কর্মস্থলের পাশাপাশি নিজ বাড়িতেও বিশ্বকর্মার ঘট স্থাপন করে পূজা-অর্চনা করেন।
দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস বলেন, উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা উদযাপিত হয়েছে। বিশেষ করে কলকারখানার মালিক, ব্যবসায়ী ও কারিগররা এ পূজায় অংশ নেন। অনেকে বাড়িতেও বিশ্বকর্মার ঘট স্থাপন করে পূজা করেছেন।
উল্লেখ্য, প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

দুপচাঁচিয়ায় নানা আয়োজনে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা

প্রকাশিত: ০২:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬