০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করলেন, এমপি আব্দুল মহিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:১৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৩৭৫ জন শিক্ষার্থী দের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২রা জুলাই দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন বগুড়া- ৩ (আদমদীঘির -দুপচাঁচিয়া) এলাকা সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরুখ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা প্রকৌশলী আবু তালিম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিন এডিপি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩৭৫টি স্কুল ব্যাগ, এবং উপজেলা বিভিন্ন এলাকায় উপকারভোগীদের মাঝে ২৮টি টিউবওয়েল, ৩৫টি সেলাই মেশিন, ২৪টি হুইলচেয়ার, ৬০ বান্ডেল ঢেউটিন, ২৬ সেট ক্রিকেট ব্যাট, ২০০টি ফুটবল, ২২ টি ক্যারাম বোর্ড, এছাড়াও ২০ জন কৃষকের মাঝে সবজির বীজ এবং ১৫ কেজি করে সার বিতরণ করা হয়। সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার (এমপি) বলেন,সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কৃষি, ক্রীড়া ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ করলেন, এমপি আব্দুল মহিত

প্রকাশিত: ০৬:১৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬