০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়া সাহিত্য আকাশের ধ্রুবতারা: কবি ও সংগঠক মোমিন ইসলাম শাওন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ ১৭ জুন ২০২৬ বুধবার “কবিতায় জাগ্রত হোক মানবতা, বাঁচুক মনুষ্যত্ব”—এই স্লোগানকে বুকে ধারণ করেই একটানা ১৪ বছর ধরে পথ চলছে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ। আর এই দীর্ঘ পথচলার সারথি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন কবি, সম্পাদক ও সংগঠক মোমিন ইসলাম শাওন।

তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক হিসেবে শাওনের দূরদর্শী নেতৃত্বে সংসদটি আজ শুধু তালোড়া নয়, জেলা শহর সহ দেশ-বিদেশেও পরিচিতি পেয়েছে। তাঁর সাদা মন ও পরিচ্ছন্ন নেতৃত্বের গুণে তিনি সকলের প্রিয় হয়ে উঠেছেন। দায়িত্বশীল হিসেবে তিনি সর্বদা সচেষ্ট থাকেন কীভাবে সংসদকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করা যায়। স্লোগানের আলোয় সংসদের কার্যক্রম”কবিতায় জাগ্রত হোক মানবতা, বাঁচুক মনুষ্যত্ব”—এই মন্ত্রেই সংসদ প্রতি বছর আয়োজন করে কবি সম্মেলন, জাতীয় দিবস উদযাপন, কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু দিবস, নিয়মিত পাক্ষিক সাহিত্য আসর, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা। পাশাপাশি সাহিত্যের বাইরেও আয়োজন করা হয়। সেইসঙ্গে বাৎসরিক পিঠা উৎসব, ফল উৎসব, ইফতার মাহফিল, ভুলকা ভাত, আনন্দ ভ্রমণ ও ঈদ পূর্ণমিলনী ইত্যাদি। শাওনের অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতার কারণেই এই আয়োজনগুলো কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। নতুন প্রজন্মের লেখকরা এখান থেকে পাচ্ছে অনুপ্রেরণা, পাচ্ছে নিজেকে মেলে ধরার মঞ্চ। সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সংসদটি আজ একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে।
শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত প্রাণ মোমিন ইসলাম শাওন ১৯৯৭ সালের ২০ আগস্ট তালোড়া পৌরসভার মুক্তাগাছা মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি আজিজুল হক কলেজ, বগুড় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে এমএসি ডিগ্রি অর্জন করেছেন। কবিতা সংসদের পাশাপাশি তিনি উপজেলার তালোড়া নাগর গ্রন্থাগারের সাধারণ সম্পাদক এবং প্রকৃতি ও জীবন ক্লাব, তালোড়া শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও তিনি সামাজিক কাজে যুক্ত আছেন। এক কথায় তিনি একজন মানবিক ও প্রকৃতিপ্রেমী মানুষ।
ভবিষ্যৎ প্রত্যাশা তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সদস্য ও সাহিত্যপ্রেমীরা বিশ্বাস করেন, “কবিতায় জাগ্রত হোক মানবতা”—এই স্লোগানকে সামনে রেখে শাওনের হাত ধরেই সংসদটি আরও বহুদূর প্রাণবন্ত ভাবে এগিয়ে যাবে। সাহিত্য ও মানবতার সেবায় তাঁর এই যাত্রা দীর্ঘায়ু হোক—এটাই সকলের কামনা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

দুপচাঁচিয়ার তালোড়া সাহিত্য আকাশের ধ্রুবতারা: কবি ও সংগঠক মোমিন ইসলাম শাওন

প্রকাশিত: ০১:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬