১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়া জামায়াতের এমপি পদপ্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়া জামায়াতের এমপি পদপ্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভ

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

বগুড়া- ৩ (আদমদিঘী- দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের দুপচাঁচিয়া উপজেলার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার ১২ ডিসেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা থানা বাস স্ট্যান্ড নির্বাচনের দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ ওমর আলী।
জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার প্রতিশ্রুতি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এবং তিনি বলেন, জাতীয় সংসদে একজন সৎ ও ঈমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানি দায়িত্ব। তিনি এই দায়িত্ববোধ থেকে এলাকার ভোটারদেরকে তাদের যোগ্য প্রার্থী বেছে নেয়ার জন্য আন্তরিক আহ্বান জানান। একই সাথে নির্বাচনের প্রচার-প্রচারণায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতে সাবেক সেক্রেটারি মোঃ মনসুর আলী প্রমুখ সহ উপজেলা জামায়াতে ইসলামী সদস্য ও কর্মী বৃন্দ।সমগ্র সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হেলালুল ইসলাম।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়া জামায়াতের এমপি পদপ্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

প্রকাশিত: ০৪:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫