
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার কইল গ্ৰামের ঠাকুর বাড়ির রঞ্জিত চক্রবর্তী এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক। মৃত রঞ্জিত চক্রবর্তী শ্রীরাম চন্দ্র চক্রবর্তীর ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে,গত বেশ কয়েক মাস যাবত বিভিন্ন ব্যাধিতে অসুস্থ ছিলেন রঞ্জিত।দির্ঘ দিন দেশ ও দেশের বাইরে চিকিৎসা চলাকালীন সময়ে গত (১৮শে জুলাই)শনিবার রাত ১০টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।(দিব্যানঃ লোকানঃ স্ব গচ্ছতুঃ)।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রঞ্জিত চক্রবর্তীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও আলতাফনগর ইবনে সৈয়দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদিপ প্রামাণিক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ কর্মকার, মানবাধিকার সংস্থা রাজশাহী বিভাগের কো-অর্ডিনেটর ও সাংবাদিক বিকাশ স্বর্ণকার,সাংবাদিক সুশান্ত মালাকার,হরিতলা হরি মন্দির কমিটির পরিচালক নিরেন কুমার সাহা প্রমুখ।

প্রতিবেদক 




















