
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন (৪৩)কে আটক করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার সদরে ঊষা প্লাজার সামনে অভিযান চালিয়ে কোলগ্রামের ফরাজ আলী প্রামানিকের ছেলে চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত নাসিরুল ইসলাম চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গত বছর ৪ আগস্ট ২০২৪ ইং রোববার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মিছিলের উপর এলোপাথারি হামলা করে। এসময় উপজেলা সদরের চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আবু রায়হান ওরফে রাহিম (২৯) ডান পায়ে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয়। পরে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তার মা রওশন আরা বাদী হয়ে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬০ জনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফরিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক 




















