০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় বিএনপি নেতা জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত সোমবার ২৪ নভেম্বর রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

প্রসঙ্গতঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর নির্বাচনে অংশ নেয়ায় তাঁকে বহিষ্কার করেছিল বিএনপি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে এই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছাস প্রকাশ করেছেন তালোড়ার বিএনপির নেতা-কর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে তালোড়া বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং আরও গতিশীল হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল খন্দকার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। তালোড়ায় বিএনপিকে সুসংগঠিত করে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করব।’

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় বিএনপি নেতা জলিল খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫