০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় খাজা পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতে অভিয়ান,২৫ লিটার অকটেন জব্দ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে খাজা পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরহাদ নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং ২৫ লিটার অকটেন তেল জব্দ করা হয়েছে ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৪ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন দুপচাঁচিয়া থানা পুলিশ। পরে জব্দকৃত ২৫ লিটার অকটেন তেল জনসাধারণের কাছে ৩১৩০ টাকা বিক্রয় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। তিনি আরও বলেন, বাজারে জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেইসঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার কথা বলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় খাজা পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতে অভিয়ান,২৫ লিটার অকটেন জব্দ 

প্রকাশিত: ০২:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬