০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও শাহরুখ খান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার ২০শে নভেম্বর বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে তালোড়া খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান ফিতা কেটে এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম নাহিদ, খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ সারমিন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তালোড়া চাউল কল মালিক সমিতির আহবায়ক ও তালোড় পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া চাউলকল মালিক সমিতির সাবেক সভাপতি নূরে আলম চৌধুরী পারভেজ,সাবেক সাধারণ সম্পাদক সুভাশ প্রসাদ কানু, ব্যবসায়ী পারভেজ আলী, আলহাজ্ব বেলাল হোসেন, মাসুম খন্দকার প্রমুখ। এ উপজেলায় ৩৪টাকা কেজি দরে ১শ ২৫মে.টন ধান এবং ৫০টাকা কেজি দরে ৫হাজার ৬শ ৪৪ মে.টন চাল ১শত ৯জন মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুপচাঁচিয়া ও তালোড়া খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযান চলমান থাকবে ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও শাহরুখ খান

প্রকাশিত: ০৮:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫