
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। ঘটনাটি গত শনিবার(৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তলোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কইল গ্রামের মোঃ সহিম প্রামানিক এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একমাত্র অবলম্বন টুকু হারিয়ে পাগল প্রায় সহিম।
স্থানীরা জানায়,রাতের খাবার খেয়ে পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়ে সহিম। হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র,লেপ,তোষক সহ ঘরের ছাউনী।এআগুনে সব কিছু পুড়ে গেলে এক কাপড়ে পরিবারের সদস্যরা রয়েছেন। প্রতিবেশী অনেকেই বলেন,ঘটনার দিন রাতে বাড়ির পাশে ইসলামী জলসা অনুষ্ঠিত হচ্ছিল আমরা সকলেই প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া সেরে ইসলামী জলসা শুনতে যাই, তখন হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন দেখতে পাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করেও লাভ হয়নি ততক্ষণে ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগী সহিম বলেন,আমার তিল তিল করে গড়া স্বপ্নটুক মুহূর্তেই সব কিছু আগুন কেড়ে নিলো। শুধু পরনের কাপড় টুকু ছাড়া আর কিছুই নিতে পারিনি। এখন স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব,কি খাব ভেবে পাচ্ছি না। তিনি আরো বলেন,আমি কি করে এ ঘর দরজা ঠিকঠাক করব এরকম অর্থ এই মুহূর্তে আমার কাছে নেই। সরকার তথা সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিবেদক 




















