০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুই ড্রেনম্যানকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে রাতের আঁধারে গভীর নলকূপের দুই ড্রেনম্যানকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রেখে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে আদমদীঘি থানায় একটি জিডি করেন ওই গভীর নলকূপের ম্যানেজার আব্দুস ছালাম। জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামে ১৯৭৮ সালে কয়াগাড়ী কৃষক সমবায় সমিতি পরিচালিত একটি গভীর নলকূপ স্থাপন করেন গ্রামবাসী। এরপর থেকে এ গভীর নলকূপের আওতায় ওই গ্রামের ৩১০ বিঘা কৃষি জমিতে পানি সেচ ব্যবস্থা পরিচালনা করে আসছিলেন তারা। ওই গভীর নলকূপের রক্ষণাবেক্ষণে ড্রেনম্যান ও পাহারার দায়িত্বে ছিলেন কয়াকুঞ্চি গ্রামে জামাল হোসেন ও একাব্বর হোসেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই গভীর নলকূপের ঘরে হানা দেয়। এ সময় ড্রেনম্যান ও পাহারার দায়িতে থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেনকে অস্ত্রের ভয় দেখিয়ে দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে। এরপর সংঘবদ্ধ চোর চক্রটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। ভোররাত ৪টার দিকে জিম্মি অবস্থায় থাকা জামাল হোসেন ও একাব্বর হোসেন তাদের বাঁধা হাত-পা খুলে ফেললে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এই চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। চলতি ইরি বোরো মৌসুমের এই ভরা সময়ে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুই ড্রেনম্যানকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

প্রকাশিত: ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬