
বিকাশ স্বর্নকার,সোনাতলাঃ তিব্র গরমে অতিষ্ঠ জনজীবন অবশেষে দেখা মিললো স্বস্তির বৃষ্টি।গত এক সপ্তাহ যাবত গরমে নাজেহাল হয়ে পড়েছিল বগুড়া সোনাতলা বাসীর জনজীবন। ৮সেপ্টেম্বর সোমবার বিকেলে হঠাৎ বৃষ্টি দেখা মিলায় ছোট ছোট শিশুরা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে বৃষ্টিতে ভিজতে থাকে। তবে বাদ পড়েনি বড়রাও তারা রিতিমত বৃষ্টির জলে ভেজা শুরু করে। বিপুল সাহা,সুশান্ত কর্মকার সহ আরো অনেকেই প্রতিবেদক কে বলেন গত এক সপ্তাহ ধরে টানা প্রচন্ড তাপদাহে আমাদের আশপাশের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোনাতলা হাসপাতালের চিকিৎসক জানান, প্রচন্ড গরমে বিশেষ করে বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্ট,ডাইরিয়া সহ অনেকেই হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।

প্রতিবেদক 




















