১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তালোড়া কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ আয়োজনে ২৫ মে সোমবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগর গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা মোঃ মোনওয়ারুল করিম তালুকদার, গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, দিনেশ চন্দ্র শীল, মুন্নি রায় শান্তানা, আব্দুল মজিদ হারুন, আহসান হাবিব প্রমুখ। বক্তারা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতাবাদী দর্শন, সাম্যবাদী কবিতা ও সংগীত নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “নজরুল ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর ‘বিদ্রোহী’, ‘অগ্নিবীণা’ এবং গজল-গান আজও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগায়।বক্তারা নতুন প্রজন্মকে নজরুল সাহিত্য ও সংগীত চর্চায় সম্পৃক্ত করার আহ্বান করেন। পরে নজরুলের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

তালোড়া কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

প্রকাশিত: ১২:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬