
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র,তালোড়া কবিতা সংসদের উপদেষ্টা ও তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।তার আশু রোগমুক্তি কামনা করে তালোড়া বন্দর নগর কবিতা সংসদ এক বিবৃতি প্রদান করেছেন।সেলিম মুন্সি তালোড়া বন্দর নগর কবিতা সংসদেন উপদেষ্টা ও তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি। জানাগেছে গত ৩দিন ধরে তিনি এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে নিজ বাসভবন তালোড়া মুন্সিপাড়ায় পরিবারে সদস্যদের নিবির পরিচর্যায় রয়েছেন। তাহার আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন,তালোড়া বন্দর নগর কবিতা সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো: মুখলেছার রহমমান,কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন,মোঃ আফজাল হোসেন, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী দিনেশ চন্দ্র শীল,সাবেক পোস্টমাস্টার ইয়াছিন হোসেন,মোঃ আরাফাত হোসেন, সেনা সদস্য মোঃ হাবিব হাসান,এম ফজলুল কবির,মোঃ আব্দুল মজিদ হারুন,মোঃ আহসান হাবীব প্রমুখ।

প্রতিবেদক 




















