
মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মঙ্গলবার বগুড়া শহরের শহীদ খোকন পার্কে দিনব্যাপী সেবামূলক মানবিক নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচীর পাশাপাশি প্রতিবন্দ্বীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’এর আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আনম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ। আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, ড্যাবের নেতা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান হিরু মন্ডল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা তিথি, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মুকুল সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী।

প্রতিবেদক 




















