
মুহাম্মাদ আবু মুসাঃ আগামী ১৭ সেপ্টেম্বর/২৩ রাজশাহী বিভাগের তারণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের আয়োজনে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সম্পাদক জসীউর রহমান সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সুরাইয়া জেরিন রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, অধ্যাপক মফিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর ইসলাম রিপন, বিএনপি নেতা আনোয়ার হোসেন আবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, যুবদল নেতা নাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মমিনুর রহমান মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দুলাল করিম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান সাব্বির। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মিনহাজুল ইসলাম, আবু তাহের, মমিনুর রহমান দিপু, নুহু আলম সরদার, মুজাহিদুর রহমান শাহিন, আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান হিলু, আজমল হোসেন শীষ, সহমিনা আক্তার রুমা, কানিফ ফাতিমা সুরভী, নাজমা বেগম, আব্দুস সামাদ বিশু, রাজা মন্ডল, মহাব্বত আলী, মশিউর রহমান সুমন, পবন সরকার, শাহ সুলতান প্রমুখ।

প্রতিবেদক 




















