০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজের ৩দিন পর মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকের পানিতে মিললো সৌমিকের মরদেহ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,সোনাতলা (বগুড়া) থেকেঃ বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকার তৌফিকুর রহমান হেলালের ছেলে হাসিন রাইহান সৌমিক (৩০)। পরিবারটি দীর্ঘদিন ধরে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছেন। কম্পিউটার সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সৌমিক।গত ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হন সৌমিক। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও সেই রাত থেকেই বন্ধ পায় তার পরিবারের লোকজন। নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন।কোথাও কোন সন্ধান না পাওয়ায় পরেরদিন শুক্রবার সকালে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৫২) করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান হেলাল।এদিকে নিখোঁজের তিনদিন পর রোববার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক মাঝিড়া ক্যান্টনমেন্ট সংলগ্ন লেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর থানা পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের মরদেহটি সনাক্ত করেন।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের পরিচয় তাঁর পরিবার নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় মৃতের পরিবার সহ তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।প্রশাসনের নিকট নিহতের পিতা ও তার পরিবারের সদস্যরা এঘটনায় জড়িতদের সনাক্ত করে ফাসির দাবি জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজের ৩দিন পর মাঝিড়া ক্যান্টনমেন্টের লেকের পানিতে মিললো সৌমিকের মরদেহ

প্রকাশিত: ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫