০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

ডোমার(নীলফামারী )প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর সাড়ে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।  ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ডোমার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন, ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক শরিফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, ডোমার বাজারে অভিযানে সাজিদ স্টোর থেকে ৪৫ কেজি ও সজিব স্টোর থেকে ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে সাজিদ স্টোরের মালিক সাবুল হোসেনকে পাঁচ হাজার টাকা এবং সজিব স্টোরের মালিক সুরমান আলীকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন,‘ দোকানে নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ সংরক্ষণ না করার জন্য ওই দুই ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়’।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

ডোমারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ০১:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪