০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দুপচাঁচিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন ইউএনও শাহরুখ খান 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়াঃ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ ভার্চুয়ালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালে উদ্বোধন শেষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বর ও সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা মৎস্য দলের সাবেক সভাপতি আলম হোসেন সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অভিযানকালে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমিয়ে না রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশারি টাঙ্গিয়ে ঘুমানোর আহব্বান  জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয় ব্যক্তি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ডেঙ্গু প্রতিরোধে দুপচাঁচিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন ইউএনও শাহরুখ খান 

প্রকাশিত: ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬