০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দুপচাঁচিয়ায় ২ জন আটক থানায় মামলা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ৯ সেপ্টেম্বর দিবা গত রাত আনুমানিক ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বারশি ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তি হলেন, মোঃ রেজাউল হোসেন (৪০), তিনি কাহালু উপজেলার বীরকেদার চক মাহমুদপুর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে। পড়ে খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মোঃ মাসুদ করিম ঘটনাস্থলে গিয়ে রেজাউল হোসেনকে পুলিশ হেফাজতে নেন। এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ রতন আলী (৩০) নামে আরও একজনকে আটক করে। রতন আলী দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের মোঃ আইয়ুব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতসহ আটককৃত ২ জনকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আটককৃত দুইজন এবং পলাতক আরও চারজনের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃত দুই আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এবং একই সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ডাকাতির প্রস্তুতিকালে দুপচাঁচিয়ায় ২ জন আটক থানায় মামলা

প্রকাশিত: ০১:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬