০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে কাটা পরে এক রেল কর্মচারীর মৃত্যু 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে ষ্টেশনের নিকট ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৮) নামের এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। সাইফুল ইসলাম আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের মৃত-খয়বর আলীর ছেলে।১০ মার্চ রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী    আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাইফুল ইসলাম রেল লাইনের ঘাস, পাথর ও ময়লা পরিষ্কারের  কাজ করছিলো। অসাবধানতা বসত কারনে ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং মরদেহটি উদ্ধার করে । এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ট্রেনে কাটা পরে এক রেল কর্মচারীর মৃত্যু 

প্রকাশিত: ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫